শিরোনাম
সুনামগঞ্জসহ সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, বদলি-পদায়ন ১৪ কর্মকর্তার আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বিএনপি নেতা বহিষ্কার ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ করতে পারবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প মেহেরপুর সীমান্তে তিন মাসে ৫ কোটি ৭৯ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক ৫ লাখ কর্মী নেবে ইতালি, সুযোগ পেতে পারেন আপনিও ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়ায় ছাত্রদলের দুই পক্ষের রাতভর সংঘর্ষ বগুড়ায় একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে এত বিতর্ক কেন

আগুনে পুড়ে ছাই টুঙ্গিপাড়া থানা ভবন-গাড়ি, কার্যক্রম সচল কাগজে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আগুনে পুড়ে ছাই টুঙ্গিপাড়া থানা ভবন-গাড়ি, কার্যক্রম সচল কাগজে

দুই তলা থানা ভবন, ৯টি গাড়ি, ১৫টি মোটরসাইকেল, পুলিশের পোশাক, গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার, অস্ত্রাগার ও কন্ট্রোল রুমের সরঞ্জাম পুড়ে ছাই। থানার সরকারি মোবাইল নম্বরগুলোও বন্ধ। হামলা ও অগ্নিসংযোগের পর কাগজে-কলমে ডিউটি, টহল ও অন্যান্য কার্যক্রম চালু থাকলেও বাস্তবে প্রায় অচল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা। প্রয়োজনীয় অবকাঠামো ও সরঞ্জাম না থাকায় পুলিশ সদস্যরা নিজেরাই অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। থানার চত্বরে এখন পড়ে আছে পোড়া গাড়ি, ধ্বংসস্তূপ আর আগুনের ক্ষতচিহ্ন।

গত ১৭ নভেম্বর সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারের পর তাদের ছিনিয়ে নেওয়ার ঘটনায় টুঙ্গিপাড়ায় হামলা হয়। এ সময় থানায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পুড়ে যায় থানার গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রয়োজনীয় সরঞ্জাম। এরপর থেকেই ব্যাহত হচ্ছে থানার স্বাভাবিক কার্যক্রম।

সরেজমিনে থানায় গিয়ে দেখা যায়, থানার প্রধান ফটক বন্ধ। পুলিশ মেসের পাশের ছোট গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ভবনের জানালার কাচ ভাঙা। পাশেই আগুনে পুড়ে যাওয়া গাড়ি ও মোটরসাইকেলগুলো পড়ে রয়েছে। এর মধ্যে একটি প্রিজন ভ্যান, চারটি পুলিশ ভ্যান, একটি পেট্রোল গাড়ি, অতিরিক্ত পুলিশ সুপারের একটি গাড়ি, দুটি টহল গাড়ি ও ১৫টি মোটরসাইকেল রয়েছে। সবগুলোই পুড়ে অকেজো হয়ে গেছে।

এ ছাড়া দুই তলা থানা ভবনের তিন পরিদর্শকের কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, এসআই-এএসআইদের কক্ষ, গারদখানা, অস্ত্রাগার, সার্ভার ও কন্ট্রোল রুমসহ আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার, এসি, ফ্যান, পুলিশের পোশাক ও অন্যান্য সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও ভবন থেকে এখনো পোড়া গন্ধ বের হচ্ছে। পুরো থানা চত্বরজুড়ে ছড়িয়ে রয়েছে অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের চিহ্ন।

কাগজে-কলমে দায়িত্ব বণ্টন থাকলেও বাস্তবে সেই কার্যক্রম পরিচালনার পরিবেশ নেই। কয়েকজন পুলিশ সদস্যকে থানার আশপাশে সাধারণ পোশাকে ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ভবন, আসবাবপত্র, যানবাহন, পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে যাওয়ায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। সাধারণ মানুষ অভিযোগ নিয়ে থানায় আসছেন কি না, সে বিষয়েও নিশ্চিত নন তারা।

থানা সূত্রে জানা গেছে, দৈনন্দিন কার্যক্রমের প্রতিবেদন পুলিশ সদর দপ্তর ও পুলিশ সুপারের কার্যালয়ে পাঠাতে হয়। সে অনুযায়ী কাগজে-কলমে গত তিন দিন ধরে ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) সবুজ হোসেন। সোমবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টহল পুলিশের দায়িত্বে ছিলেন উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান। এরপর মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত দায়িত্ব পালন করেন এসআই নাজমুল হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘবদ্ধ হয়ে থানায় হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। একপর্যায়ে হামলাকারীরা আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এ ঘটনায় থানার দুই তলা ভবন, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথি, পুলিশের পোশাক, ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়ে যায়। হামলাকারীদের বাধার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা সময়মতো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে পারেননি বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) পলাশ আহমেদ কালবেলাকে বলেন, বর্তমানে থানায় দুজন পরিদর্শক, চারজন এসআই, চারজন এএসআই ও ১০ জন কনস্টেবল রয়েছেন। তাদের দিয়েই থানার ভেতরের কিছু কার্যক্রম কোনোরকমে চালিয়ে নেওয়া হচ্ছে। আগুনে সবকিছু ভস্মীভূত হয়েছে। প্রয়োজনীয় কোনো সরঞ্জাম নেই। থানার কার্যক্রম স্বাভাবিক করতে আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সামগ্রী পাওয়া গেলেই থানার কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

.
আরও

.

আর্কাইভ ক্যালেণ্ডার

SuMoTuWeThFrSa

ফলো করুন bm-tv.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
এডভোকেট আকবর হোসেন
ঠিকানা
  • অনামিকা ৪/২, রোড নং- ১১, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২১৩, বাংলাদেশ।
  • [email protected]