শিরোনাম
সুনামগঞ্জসহ সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, বদলি-পদায়ন ১৪ কর্মকর্তার আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বিএনপি নেতা বহিষ্কার ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ করতে পারবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প মেহেরপুর সীমান্তে তিন মাসে ৫ কোটি ৭৯ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক ৫ লাখ কর্মী নেবে ইতালি, সুযোগ পেতে পারেন আপনিও ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়ায় ছাত্রদলের দুই পক্ষের রাতভর সংঘর্ষ বগুড়ায় একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে এত বিতর্ক কেন

ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ করতে পারবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ করতে পারবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আর কতদিন যুদ্ধ করতে পারবে, তা স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, চাইলে যেকোনো সময় তিনি এ যুদ্ধের অবসান ঘটাতে পারেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ জানুয়ারির শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অর্থ রয়েছে ওয়াশিংটনের হাতে।

এ সময় কংগ্রেসের ডেমোক্র্যাটদেরও সমালোচনা করেন তিনি। ট্রাম্প সতর্ক করে বলেন, যুদ্ধ সীমিত করার জন্য ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রচেষ্টা যুক্তরাষ্ট্রের কথিত বিজয়কে পরাজয়ে পরিণত করতে পারে।

ট্রাম্প বলেন, ‘তারা একটি সম্পূর্ণ বিজয়কে পরাজয়ে পরিণত করবে।’

তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে এবং দেশটির নেতৃত্বকে নির্মূল করা হয়েছে।

জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তার প্রশাসনের ক্ষমতা সীমিত হয়ে পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তার প্রশাসনের কাছে তখন পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অর্থ রয়েছে।

নিউইয়র্ক পোস্টকে তিনি বলেন, ‘জানুয়ারির প্রায় শেষ পর্যন্ত আমাদের অর্থায়ন রয়েছে।’

ট্রাম্প বলেন, ওয়াশিংটন চাইলে যেকোনো সময় সংঘাতের অবসান ঘটাতে পারে। তার ভাষায়, ‘আমরা যখন চাইব, তখনই এই যুদ্ধের অবসান ঘটাতে পারি।’

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, এটি ‘সম্ভবত করা সম্ভব’, তবে এটি তার প্রধান লক্ষ্য নয়।

ট্রাম্প বলেন, ‘আমি শুধু চাই না, তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকুক। আমি কখনোই সরকার পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে ছিলাম না। এটি কখনোই আমার বিবেচনার বিষয় ছিল না।’ সূত্র: আনাদোলু

.
আরও

.

আর্কাইভ ক্যালেণ্ডার

SuMoTuWeThFrSa

ফলো করুন bm-tv.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
এডভোকেট আকবর হোসেন
ঠিকানা
  • অনামিকা ৪/২, রোড নং- ১১, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২১৩, বাংলাদেশ।
  • [email protected]