শিরোনাম
সুনামগঞ্জসহ সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, বদলি-পদায়ন ১৪ কর্মকর্তার আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বিএনপি নেতা বহিষ্কার ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ করতে পারবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প মেহেরপুর সীমান্তে তিন মাসে ৫ কোটি ৭৯ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক ৫ লাখ কর্মী নেবে ইতালি, সুযোগ পেতে পারেন আপনিও ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়ায় ছাত্রদলের দুই পক্ষের রাতভর সংঘর্ষ বগুড়ায় একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে এত বিতর্ক কেন

সিরিয়ায় আবারও ফিরছে মার্কিন সেনারা, উদ্দেশ্য কী

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিরিয়ায় আবারও ফিরছে মার্কিন সেনারা, উদ্দেশ্য কী

সিরিয়ার সেনাদের মাইন অপসারণের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রেসিডেন্ট আহমেদ আল শারার ক্ষমতায় আসার পর দেশটিতে প্রথমবারের মতো সামরিক প্রশিক্ষণ মিশন পরিচালনা করবে ওয়াশিংটন। এর মধ্য দিয়ে সম্প্রতি সিরিয়া থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করা যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যরা আবারও দেশটিতে ফিরতে পারেন।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সোমবার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী, প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে এখনো আলোচনা চলছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মাইন অপসারণের প্রশিক্ষণের পাশাপাশি সিরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতার পরিধি আরও বাড়তে পারে।

গত এপ্রিলে সিরিয়ার হাসাকা অঞ্চলে অবস্থিত সর্বশেষ সামরিক ঘাঁটি ছেড়ে যায় যুক্তরাষ্ট্রের সেনারা। এর মধ্য দিয়ে দেশটিতে প্রায় ১০ বছর ধরে চলা মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটে।

ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীকে পরাজিত করার অভিযানের অংশ হিসেবে সিরিয়ায় কয়েক হাজার সেনা মোতায়েন রেখেছিল যুক্তরাষ্ট্র। সেনা প্রত্যাহারের আগে দেশটিতে অন্তত দুই হাজার মার্কিন সেনা অবস্থান করছিলেন। আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব ছিল আইএসবিরোধী অভিযান পরিচালনা করা। তবে ইরানের প্রভাব মোকাবিলাও ছিল তাদের উপস্থিতির অন্যতম উদ্দেশ্য।

২০২৪ সালে সামরিক অভিযান পরিচালনা করে ইরানের মিত্র বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করেন আহমেদ আল শারা।

প্রস্তাবিত প্রশিক্ষণ কর্মসূচিটি ‘দামেস্ক কো-অর্ডিনেশন সেন্টার’-এর আওতায় পরিচালিত হতে পারে। সিরিয়ার কর্তৃপক্ষ, যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক মিত্রদের মধ্যে সহযোগিতা বাড়াতে গত বছর জর্ডানে এই কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। রয়টার্স জানিয়েছে, মাইন অপসারণের বাইরে অন্যান্য ক্ষেত্রেও এই সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।

এদিকে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার সামরিক পরামর্শকদের সহায়তা নিতে চাইছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরব। এরই মধ্যে সৌদি-সমর্থিত বাহিনীকে সহায়তা করতে সিরিয়ার কয়েকজন ড্রোন বিশেষজ্ঞ ইয়েমেনে পৌঁছেছেন বলে এর আগে মিডল ইস্ট আইকে জানিয়েছিলেন পশ্চিমা এক কর্মকর্তা।

সিরিয়ার শারা সরকার যুক্তরাষ্ট্রের ন্যাটো মিত্র তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে চলছে। তুরস্কও সিরিয়ার সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে।

অন্যদিকে মক্কা চুক্তির আওতায় তুরস্ক ও সৌদি আরব পাকিস্তানের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ। সৌদি আরবে আকাশ প্রতিরক্ষাব্যবস্থাসহ বিভিন্ন সামরিক বাহিনী মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়েছে তুরস্ক ও পাকিস্তান। মিসরও সৌদি আরবে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে।

এমন এক সময়ে সিরিয়ায় আবার মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা তৈরি হয়েছে, যখন দেশটির ঘনিষ্ঠ মিত্ররা ইসরায়েলি হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। সিরিয়ার বর্তমান সরকারকে সমর্থন দেওয়া দেশগুলো আশঙ্কা করছে, ইসরায়েলের সামরিক তৎপরতা দেশটির ভঙ্গুর পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, সিরিয়ায় সামরিক অভিযান চালাতে পারে ইসরায়েল। তার অভিযোগ, দেশটির দ্রুজ সম্প্রদায়ের একটি গোষ্ঠীকে সমর্থন দিয়ে সিরিয়ার সেনাবাহিনীকে উসকে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল। এর মাধ্যমে দেশটিতে সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরি করতে চায় তারা।

ফিদান আরও বলেন, এ সম্ভাবনা নিয়ে আঞ্চলিক মিত্রদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা করেছে আঙ্কারা।

এ বিভাগের সর্বাধিক পঠিত

.
আরও

.

আর্কাইভ ক্যালেণ্ডার

SuMoTuWeThFrSa

ফলো করুন bm-tv.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
এডভোকেট আকবর হোসেন
ঠিকানা
  • অনামিকা ৪/২, রোড নং- ১১, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২১৩, বাংলাদেশ।
  • [email protected]