শিরোনাম
সুনামগঞ্জসহ সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, বদলি-পদায়ন ১৪ কর্মকর্তার আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বিএনপি নেতা বহিষ্কার ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ করতে পারবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প মেহেরপুর সীমান্তে তিন মাসে ৫ কোটি ৭৯ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক ৫ লাখ কর্মী নেবে ইতালি, সুযোগ পেতে পারেন আপনিও ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়ায় ছাত্রদলের দুই পক্ষের রাতভর সংঘর্ষ বগুড়ায় একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে এত বিতর্ক কেন

নরসিংদীতে গোলাগুলি, ২ জন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নরসিংদীতে গোলাগুলি, ২ জন গুলিবিদ্ধ

নরসিংদীতে দুই দল লোকের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই জন ‍গুলিবিদ্ধ হওয়ার তথ্য দিয়েছে স্থানীয় লোকজন ও পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নরসিংদী পৌর শহরের চৌয়ালা মহল্লায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুই জন হলেন- চৌয়ালা এলাকার বিল্লাহ হোসেন (৩৮) ও ইয়াসিন মিয়া (৩৫)।

তাদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন বলছেন, দীর্ঘদিন ধরেই চৌয়ালা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষ সক্রিয় রয়েছে। তাদের মধ্যে গোলাগুলিতে এক পক্ষের দুই সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

এ ঘটনায় আহতদের স্বজনদের বক্তব্য পাওয়া যায়নি।

দুই জন গুলিবিদ্ধ হওয়ার তথ্য দিয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান বলেছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন অভিযোগে ১০/১৫টি করে মামলা রয়েছে।

তিনি বলেন, “আজ সন্ধ্যায় তারা প্রতিপক্ষের গুলিতে আহত হয়। তবে কারা এর সাথে জড়িত আছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত জেনে জানানো হবে।”

“তবে কারা এর সাথে জড়িত আছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি,” বলেন পুলিশ কর্মকর্তা আশিকুর রহমান।

.
আরও

.

আর্কাইভ ক্যালেণ্ডার

SuMoTuWeThFrSa

ফলো করুন bm-tv.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
এডভোকেট আকবর হোসেন
ঠিকানা
  • অনামিকা ৪/২, রোড নং- ১১, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২১৩, বাংলাদেশ।
  • [email protected]