শিরোনাম
সুনামগঞ্জসহ সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, বদলি-পদায়ন ১৪ কর্মকর্তার আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বিএনপি নেতা বহিষ্কার ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ করতে পারবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প মেহেরপুর সীমান্তে তিন মাসে ৫ কোটি ৭৯ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক ৫ লাখ কর্মী নেবে ইতালি, সুযোগ পেতে পারেন আপনিও ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়ায় ছাত্রদলের দুই পক্ষের রাতভর সংঘর্ষ বগুড়ায় একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে এত বিতর্ক কেন

সশস্ত্র বাহিনী দিবস ২০২৬

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সশস্ত্র বাহিনী দিবস ২০২৬

সিলেট সেনানিবাস, ২১ নভেম্বর ২০২৬ (শনিবার): আজ যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়। ১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের গতিকে ত্বরান্বিত করতে সম্মিলিত আক্রমণ সূচিত হয়। ফলশ্রুতিতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন ও সার্বভৌম দেশ-বাংলাদেশ। প্রতি বছরের ন্যায় এ বছরও সিলেট সেনানিবাসে যথাযথ মর্যাদার সাথে একটি মনোমুগ্ধকর সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় ২১ নভেম্বর। অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাসহ সকল গণ্যমান্য অতিথিবৃন্দকে অভ্যর্থনা জানান জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া মেজর জেনারেল মোঃ আফতাব হোসেন, বিএসপি।

জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত ভাষণে মুক্তিযুদ্ধে সিলেট অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি সিলেট অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং আগত সকল মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি জাতীয় পর্যায়ে যেকোন দুর্যোগ মোকাবেলা, পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান উল্লেখ করেন। পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও, সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বর্তমান সরকারের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সিলেট বিভাগের সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
আবু মুসা সরকার

এ বিভাগের সর্বাধিক পঠিত

.
আরও

.

আর্কাইভ ক্যালেণ্ডার

SuMoTuWeThFrSa

ফলো করুন bm-tv.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
এডভোকেট আকবর হোসেন
ঠিকানা
  • অনামিকা ৪/২, রোড নং- ১১, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২১৩, বাংলাদেশ।
  • [email protected]