শিরোনাম
সুনামগঞ্জসহ সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, বদলি-পদায়ন ১৪ কর্মকর্তার আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বিএনপি নেতা বহিষ্কার ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ করতে পারবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প মেহেরপুর সীমান্তে তিন মাসে ৫ কোটি ৭৯ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক ৫ লাখ কর্মী নেবে ইতালি, সুযোগ পেতে পারেন আপনিও ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়ায় ছাত্রদলের দুই পক্ষের রাতভর সংঘর্ষ বগুড়ায় একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে এত বিতর্ক কেন

সাইনবোর্ডে পার্কিংয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাইনবোর্ডে পার্কিংয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পার্কিংয়ে রাখা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সাইনবোর্ডের গিরিধারা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জের শিবু মার্কেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী রবিন দাস জানান, রাতে একটি অটোরিকশায় করে ৩-৪ জন লোক আসে। এদের মধ্যে একজন ব্যক্তি চলন্ত অবস্থায় পার্কিংয়ে থাকা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে। এ সময় বিকট শব্দে বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।

বাসের মালিক রাসেল বলেন, ‘স্টাফরা বাসটি রেখে বাসায় চলে যাওয়ার পর আগুন দেওয়ার ঘটনা ঘটে। বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। কঙ্কাল ছাড়া এখন আর কিছুই বাকি নেই।’

নারায়ণগঞ্জের শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার গোলাম মোস্তফা বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

আগুন দেওয়ার বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, সাইনবোর্ডের যে এলাকায় বাসে আগুন দেওয়া হয়েছে সেটি যাত্রাবাড়ী থানার আওতাধীন।

.
আরও

.

আর্কাইভ ক্যালেণ্ডার

SuMoTuWeThFrSa

ফলো করুন bm-tv.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
এডভোকেট আকবর হোসেন
ঠিকানা
  • অনামিকা ৪/২, রোড নং- ১১, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২১৩, বাংলাদেশ।
  • [email protected]