শিরোনাম
সুনামগঞ্জসহ সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, বদলি-পদায়ন ১৪ কর্মকর্তার আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বিএনপি নেতা বহিষ্কার ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ করতে পারবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প মেহেরপুর সীমান্তে তিন মাসে ৫ কোটি ৭৯ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক ৫ লাখ কর্মী নেবে ইতালি, সুযোগ পেতে পারেন আপনিও ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়ায় ছাত্রদলের দুই পক্ষের রাতভর সংঘর্ষ বগুড়ায় একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে এত বিতর্ক কেন

দলের নীতিগত বিচ্যুতির অভিযোগ তুলে কুড়িগ্রামে এনসিপি নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দলের নীতিগত বিচ্যুতির অভিযোগ তুলে কুড়িগ্রামে এনসিপি নেতার পদত্যাগ

দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন।

আজ রোববার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নুরন্নবী দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একই সঙ্গে দলের কেন্দ্রীয় কমিটির কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠানোর কথাও জানান তিনি।

লিখিত বক্তব্যে নুরন্নবী বলেন, দীর্ঘদিন নিষ্ঠা ও সততার সঙ্গে তিনি জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং দলের তৃণমূল শক্তিশালী করতে কাজ করেছেন। তবে সাম্প্রতিক সময়ে দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের কারণে সাধারণ কর্মী-সমর্থকদের প্রত্যাশা পূরণ হচ্ছে না। এমন পরিস্থিতিতে আত্মসম্মান ও আদর্শ বজায় রেখে দলে থাকা তাঁর পক্ষে আর সম্ভব নয়। দায়িত্ব পালনে সহযোগিতার জন্য দলের নেতা-কর্মী, সমর্থক ও জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এক প্রশ্নের জবাবে নুরন্নবী অভিযোগ করেন, কুড়িগ্রাম-২ আসনে এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান জেলা ও উপজেলা কমিটি গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নিতেন। দলের অন্যরা কোনো প্রস্তাব দিলে তিনি তা গুরুত্ব দিতেন না। নুরন্নবীর ভাষ্য, কুড়িগ্রাম জেলা এনসিপিতে আতিকুরের একক কর্তৃত্ব চলছে।

অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য আতিকুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, জাতীয় নির্বাচনের পর নুরন্নবী সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তাই তিনি কীভাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করলেন, সেই প্রশ্ন রয়েছে। তাঁর দাবি, জেলা এনসিপিতে নুরন্নবীর কোনো পদই ছিল না। তিনি (আতিকুর) কেন্দ্রীয় নেতা। জেলা কমিটির সিদ্ধান্ত তিনি দেন না। জেলায় কোথায় কোন কমিটিতে কাকে পদ দেওয়া হবে, তা জেলা কমিটিই ঠিক করে। নুরন্নবী তাঁর বিরুদ্ধে মিথ্যাচার করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মো. মুকুল মিয়া বলেন, জেলা কমিটিতে চারজন সাংগঠনিক সম্পাদক আছেন। নুরন্নবী তাঁদের একজন। হঠাৎ কেন তিনি পদত্যাগ করলেন, তা তাঁর জানা নেই। জেলা কমিটির সঙ্গে নুরন্নবীর খারাপ সম্পর্ক ছিল না বলেও জানান তিনি।

.
আরও

.

আর্কাইভ ক্যালেণ্ডার

SuMoTuWeThFrSa

ফলো করুন bm-tv.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
এডভোকেট আকবর হোসেন
ঠিকানা
  • অনামিকা ৪/২, রোড নং- ১১, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২১৩, বাংলাদেশ।
  • [email protected]