শিরোনাম
সুনামগঞ্জসহ সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, বদলি-পদায়ন ১৪ কর্মকর্তার আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বিএনপি নেতা বহিষ্কার ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ করতে পারবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প মেহেরপুর সীমান্তে তিন মাসে ৫ কোটি ৭৯ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক ৫ লাখ কর্মী নেবে ইতালি, সুযোগ পেতে পারেন আপনিও ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়ায় ছাত্রদলের দুই পক্ষের রাতভর সংঘর্ষ বগুড়ায় একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে এত বিতর্ক কেন

কাজে ফিরেছেন গাজীপুরের পোশাকশ্রমিকরা, খুলেছে বন্ধ থাকা ১৬ কারখানা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কাজে ফিরেছেন গাজীপুরের পোশাকশ্রমিকরা, খুলেছে বন্ধ থাকা ১৬ কারখানা

মজুরি বৃদ্ধির দাবিতে টানা মহাসড়ক অবরোধ ও অসন্তোষের পর রোববার (২২ নভেম্বর) সকালে কাজে যোগ দিয়েছেন গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানার শ্রমিকরা। শিল্পাঞ্চলের নিরাপত্তা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শিল্প পুলিশ জানায়, রোববার সকাল থেকে গাজীপুরের দুই হাজারের বেশি নিবন্ধিত পোশাক কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। ফলে সকাল থেকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শিল্পাঞ্চলের নিরাপত্তা রক্ষায় ১৩ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন এসআরবি ও ১০ প্লাটুন আনসার সদস্য জেলা, মহানগর ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। আজ এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কারখানার নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। গাজীপুরে ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। এর মধ্যে আজ ১৬টি খুলে দেওয়া হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

.
আরও

.

আর্কাইভ ক্যালেণ্ডার

SuMoTuWeThFrSa

ফলো করুন bm-tv.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
এডভোকেট আকবর হোসেন
ঠিকানা
  • অনামিকা ৪/২, রোড নং- ১১, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২১৩, বাংলাদেশ।
  • [email protected]