শিরোনাম
সুনামগঞ্জসহ সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, বদলি-পদায়ন ১৪ কর্মকর্তার আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বিএনপি নেতা বহিষ্কার ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ করতে পারবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প মেহেরপুর সীমান্তে তিন মাসে ৫ কোটি ৭৯ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক ৫ লাখ কর্মী নেবে ইতালি, সুযোগ পেতে পারেন আপনিও ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়ায় ছাত্রদলের দুই পক্ষের রাতভর সংঘর্ষ বগুড়ায় একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে এত বিতর্ক কেন

চাকরির ইন্টারভিউ দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী আটক

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাকরির ইন্টারভিউ দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী আটক

গাজীপুরের টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী তানিয়া আক্তার তাপসী। রোববার সন্ধ্যার পর টঙ্গীবাজার সেনাকল্যাণ কমার্সিয়াল কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতু

সম্প্রতি তিনি গোপালগঞ্জের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে হকিস্টিক হাতে ছবি পোস্ট করে ভাইরাল হয়েছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, তানিয়া আক্তার তাপসী রোববার সন্ধ্যায় টঙ্গী সেনাকল্যাণ কমার্সিয়াল কমপ্লেক্সের সামনে এলে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা তাকে শনাক্ত করার পর আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।

এদিকে গোপালগঞ্জের সাম্প্রতিক অগ্নিসন্ত্রাস, হামলা-ভাঙচুর ও সংঘর্ষের পরিস্থিতির প্রেক্ষাপটে তানিয়া আক্তার তাপসী হকিস্টিক হাতে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। ছবিটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, রোববার টঙ্গী কমার্সিয়াল কমপ্লেক্সে ইউএস বাংলা নামে একটি প্রতিষ্ঠানের চাকরির ইন্টারভিউ দিতে আসেন তানিয়া আক্তার তাপসী। এ সময় উপস্থিত স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। যেহেতু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তাই তার নামে কতগুলো মামলা রয়েছে তা তদন্ত চলছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ন্নেসা মুজিব হলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

.
আরও

.

আর্কাইভ ক্যালেণ্ডার

SuMoTuWeThFrSa

ফলো করুন bm-tv.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
এডভোকেট আকবর হোসেন
ঠিকানা
  • অনামিকা ৪/২, রোড নং- ১১, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২১৩, বাংলাদেশ।
  • [email protected]