শিরোনাম
সুনামগঞ্জসহ সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, বদলি-পদায়ন ১৪ কর্মকর্তার আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বিএনপি নেতা বহিষ্কার ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ করতে পারবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প মেহেরপুর সীমান্তে তিন মাসে ৫ কোটি ৭৯ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক ৫ লাখ কর্মী নেবে ইতালি, সুযোগ পেতে পারেন আপনিও ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়ায় ছাত্রদলের দুই পক্ষের রাতভর সংঘর্ষ বগুড়ায় একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে এত বিতর্ক কেন

১৫ দিনের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন দিতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৫ দিনের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন দিতে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) ২৯৭তম বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক গত ২৩ আগস্ট যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশনের অধীনে আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে একই সঙ্গে ২৩ আগস্ট গঠিত নির্বাচন কমিশন ভেঙে দিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম গত ২৭ অক্টোবর যে প্রজ্ঞাপন জারি করেছিলেন, সেই প্রজ্ঞাপনের কার্যকারিতা আগামী তিন মাসের জন্য স্থগিত করেছেন। আদালত এ বিষয়ে একটি রুলও জারি করেছেন।

পুরানো নির্বাচন কমিশন ভেঙ্গে নতুন নির্বাচন কমিশন গঠন করে গত ২৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন এবং গত ৪ নভেম্বর নতুন নির্বাচনি তফশিল ঘোষণা করা প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

একই সঙ্গে গত ২৩ আগস্ট গঠিত নির্বাচন কমিশনের অধীনে এবং ৯ অক্টোবর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসরণ করে নির্বাচনের বাকি আনুষ্ঠানিকতা শেষ করতে বিবাদীদের প্রতি কেন নির্দেশ প্রদান করা হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।

প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল কবির নামে একজন রিট আবেদনটি দায়ের করেন। তার পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোটে মোহাম্মদ আলী। বিবাদীদের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাভোকেট ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

আদালতের আদেশে দেখা যায়, গত ১৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) ২৯৭তম বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক গত ২৩ আগস্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। সে অনুসারে নির্বাচন হওয়ার কথা ১৭ সেপ্টেম্বর। কিন্তু গত ১০ সেপ্টেম্বর ম্যানেজিং বোর্ডের অনুমোদন ছাড়াই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম এককভাবে ১৭ সেপ্টেম্বরের নির্বাচন বাতিল করেন।

এ বিষয়ে রিট আবেদন দায়ের করা হলে হাইকোর্ট গত ১৪ সেপ্টেম্বর নির্বাচন বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আপিল করলে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত ৮ অক্টোবর বা তার আগে নির্বাচন করার নির্দেশ দেন। পরে আরও একটি আবেদেনর প্রেক্ষিতে চেম্বার আদালত নির্বাচন ২৬ অক্টোবর বা তার আগে করার নির্দেশ দেন। পরে সময় বাড়াতে আরও একটি আবেদন করা হলে আপিল বিভাগ ২ নভেম্বর তা খারিজ করে দেন।

হাইকোর্ট তার আদেশে বলেছেন, এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষের উচিত ছিলো সর্বোচ্চ আদালতের আদেশ মেনে নির্বাচনের আয়োজন করা। কিন্তু তারা তা না করে গত ২৩ আগস্ট গঠিত নির্বাচন কমিশন ভেঙ্গে দেয় এবং নতুন করে কমিশন গঠন করে যারা গত ৪ নভেম্বর নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণা করে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এমন পদক্ষেপ দেশের সর্বোচ্চ আদালতের আদেশকে ব্যাহত করতে এক ‘নোংরা চালাকি’ ছাড়া আর কিছুই নয়।

রিট আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ আলী বলেন, সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করায় তারা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার পৃথক আবেদন দায়ের করেছেন।

 

.
আরও

.

আর্কাইভ ক্যালেণ্ডার

SuMoTuWeThFrSa

ফলো করুন bm-tv.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
এডভোকেট আকবর হোসেন
ঠিকানা
  • অনামিকা ৪/২, রোড নং- ১১, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২১৩, বাংলাদেশ।
  • [email protected]