শিরোনাম
সুনামগঞ্জসহ সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, বদলি-পদায়ন ১৪ কর্মকর্তার আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বিএনপি নেতা বহিষ্কার ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ করতে পারবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প মেহেরপুর সীমান্তে তিন মাসে ৫ কোটি ৭৯ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক ৫ লাখ কর্মী নেবে ইতালি, সুযোগ পেতে পারেন আপনিও ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়ায় ছাত্রদলের দুই পক্ষের রাতভর সংঘর্ষ বগুড়ায় একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে এত বিতর্ক কেন

থানায় আগুন দেওয়ার ভিডিও পোস্ট করে উল্লাস, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

থানায় আগুন দেওয়ার ভিডিও পোস্ট করে উল্লাস, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী জয়নাল মুন্সী ওরফে জিসানকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। থানায় অগ্নিসংযোগের ঘটনার ভিডিও নিজের ফেসবুকে প্রকাশ করে উল্লাস করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেপ্তারের পর তার ব্যবহৃত মুঠোফোন পরীক্ষা করে এ-সংক্রান্ত ভিডিও ও ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার জয়নাল মুন্সী নগরকান্দার চরযশোরদী গ্রামের বাসিন্দা। তবে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সদরেও তার পরিবারের একটি বাড়ি রয়েছে। প্রায় এক মাস আগে নগরকান্দার পুরাপাড়া এলাকায় সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

নগরকান্দা থানা পুলিশের দাবি, জয়নালকে গ্রেপ্তারের পর তার ব্যবহৃত মুঠোফোন পরীক্ষা করে গত ১৯ নভেম্বর দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায় সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে উল্লাস করার তথ্যও পেয়েছে পুলিশ। ভিডিওটি তার মুঠোফোনে সংরক্ষিত ছিল বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানি আজাদ জানান, নগরকান্দা থানার একটি মামলায় জয়নাল মুন্সীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

.
আরও

.

আর্কাইভ ক্যালেণ্ডার

SuMoTuWeThFrSa

ফলো করুন bm-tv.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
এডভোকেট আকবর হোসেন
ঠিকানা
  • অনামিকা ৪/২, রোড নং- ১১, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২১৩, বাংলাদেশ।
  • [email protected]