শিরোনাম
সুনামগঞ্জসহ সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, বদলি-পদায়ন ১৪ কর্মকর্তার আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বিএনপি নেতা বহিষ্কার ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ করতে পারবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প মেহেরপুর সীমান্তে তিন মাসে ৫ কোটি ৭৯ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক ৫ লাখ কর্মী নেবে ইতালি, সুযোগ পেতে পারেন আপনিও ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়ায় ছাত্রদলের দুই পক্ষের রাতভর সংঘর্ষ বগুড়ায় একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে এত বিতর্ক কেন

মহাকাশে পরমাণু বোমাবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি রাশিয়ার, মোকাবিলার অঙ্গীকার ন্যাটোর

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মহাকাশে পরমাণু বোমাবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি রাশিয়ার, মোকাবিলার অঙ্গীকার ন্যাটোর

পরমাণু বোমাবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এমন খবর প্রকাশের পর মহাকাশে যেকোনো হুমকি মোকাবিলায় ন্যাটোকে প্রস্তুত রাখার অঙ্গীকার করেছেন জোটটির মহাসচিব মার্ক রুটে। তিনি বলেছেন, ন্যাটোর ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি সুরক্ষিত রাখার পাশাপাশি মহাকাশ থেকেও আসা হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খবর বিবিসির।

জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলনে রুটে এসব কথা বলেন। তিনি জানান, সামরিক ক্ষেত্রে প্রতিরোধ ও প্রতিরক্ষাব্যবস্থা নিয়মিত পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী হালনাগাদ করবে ন্যাটো।

সম্প্রতি জার্মানির কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আগামী ৬০ দিনের মধ্যে পরমাণু বোমাবাহী একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে রাশিয়া। এ-সংক্রান্ত গোয়েন্দা তথ্য চলতি মাসে ন্যাটোর সদস্যদেশগুলোর মধ্যে আদান-প্রদান করা হয়েছে। তবে এসব তথ্য কোন দেশ সরবরাহ করেছে, তা স্পষ্ট নয়।

এ বিষয়ে প্রশ্ন করা হলে রুটে বলেন, ‘আমরা সব সময় ন্যাটোর ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষার বিষয়টি নিশ্চিত করব। এর মধ্যে মহাকাশের ক্ষেত্রে আমাদের নিরাপত্তা নিশ্চিত করাও অন্তর্ভুক্ত।’

তিনি আরও বলেন, সামরিক ক্ষেত্রে প্রতিরোধ ও প্রতিরক্ষার সক্ষমতা মূল্যায়ন করে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনার বিষয়ে ন্যাটো সব সময় কাজ করবে। এ ধরনের হুমকি মোকাবিলায় জোটটির হাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে।

তবে রাশিয়ার পক্ষ থেকে এসব প্রতিবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সর্বশেষ প্রতিবেদনগুলো তিনি দেখেননি। তবে ‘অজ্ঞাত সূত্রের’ বরাত দিয়ে প্রকাশিত খবরকে গুরুত্ব দেওয়ার মতো বলে মনে করেন না তিনি।

বার্লিনে রাশিয়ার দূতাবাসও জার্মান সংবাদমাধ্যমের কাছে পাঠানো বক্তব্যে অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। দূতাবাসের দাবি, এসব প্রতিবেদন একটি ‘প্রচার অভিযানের’ অংশ।

জার্মানির সম্প্রচারমাধ্যম এনডিআর ও ডব্লিউডিআর এবং সংবাদপত্র জুডডয়েচে সাইটুং অজ্ঞাতনামা সামরিক ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানায়, রাশিয়ার সম্ভাব্য স্যাটেলাইটটির নাম ‘স্পুতনিক-এস’। এতে একটি পরমাণু ওয়ারহেড বা পারমাণবিক বিস্ফোরক যুক্ত থাকতে পারে। অন্য স্যাটেলাইট, বিশেষ করে গুরুত্বপূর্ণ যোগাযোগ ও পর্যবেক্ষণ স্যাটেলাইট অকার্যকর বা ধ্বংস করার কাজে এটি ব্যবহার করা হতে পারে।

ইউরোপীয় মহাকাশ সংস্থার প্রধান ইয়োসেফ আশবাখার জার্মান সংবাদপত্র হ্যান্ডেলসব্লাটকে বলেন, মহাকাশে পারমাণবিক অস্ত্র থাকা হবে ‘সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্নের পরিস্থিতি’।

১৯৬৭ সালের মহাকাশ চুক্তিতে স্বাক্ষরকারী দেশ রাশিয়া। ওই চুক্তিতে পৃথিবীর কক্ষপথে গণবিধ্বংসী অস্ত্র স্থাপন নিষিদ্ধ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও চীনসহ কয়েকটি দেশ মহাকাশে অন্যান্য ধরনের অস্ত্র মোতায়েন করেছে বা এ সক্ষমতা তৈরির পরিকল্পনা করছে। এর মধ্যে প্রতিপক্ষের স্যাটেলাইটকে লক্ষ্যবস্তু করার প্রযুক্তিও রয়েছে। সামরিক যোগাযোগ, নজরদারি ও নেভিগেশনের জন্য এসব স্যাটেলাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০২৪ সালে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল, রাশিয়া পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম মহাকাশভিত্তিক স্যাটেলাইটবিধ্বংসী অস্ত্র তৈরি করছে। তবে মস্কো সে অভিযোগ অস্বীকার করে।

ওই সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট ও স্বচ্ছ। আমরা সব সময় মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোর বিরোধী ছিলাম এবং এখনো আছি।’

এদিকে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সচিব ট্রয় মেইঙ্ক বলেন, পৃথিবীকে প্রদক্ষিণ করছে এমন ‘কক্ষপথে অবস্থানরত মহাকাশ নিয়ন্ত্রণের অস্ত্র’ যুক্তরাষ্ট্রের রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় পেসকভ রুশ সংবাদমাধ্যমকে বলেন, মহাকাশ ‘সব ধরনের অস্ত্রমুক্ত’ থাকা উচিত।

.
আরও

.

আর্কাইভ ক্যালেণ্ডার

SuMoTuWeThFrSa

ফলো করুন bm-tv.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
এডভোকেট আকবর হোসেন
ঠিকানা
  • অনামিকা ৪/২, রোড নং- ১১, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২১৩, বাংলাদেশ।
  • [email protected]