শিরোনাম
সুনামগঞ্জসহ সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, বদলি-পদায়ন ১৪ কর্মকর্তার আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বিএনপি নেতা বহিষ্কার ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ করতে পারবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প মেহেরপুর সীমান্তে তিন মাসে ৫ কোটি ৭৯ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক ৫ লাখ কর্মী নেবে ইতালি, সুযোগ পেতে পারেন আপনিও ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়ায় ছাত্রদলের দুই পক্ষের রাতভর সংঘর্ষ বগুড়ায় একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে এত বিতর্ক কেন

মাত্র ২৮ বলে সেঞ্চুরি বৈভব সূর্যবংশীর, ছাড়িয়ে গেলেন রোহিতকেও

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাত্র ২৮ বলে সেঞ্চুরি বৈভব সূর্যবংশীর, ছাড়িয়ে গেলেন রোহিতকেও

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে আরব আমিরাত এ দলের বোলারদের উপর তাণ্ডব চালালেন বৈভব সূর্যবংশী। মাত্র ২৮ বলে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন ভারত ‘এ’ দলের তরুণ বাঁহাতি ওপেনার।

লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ২০২৩ সালে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন সাউথ অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার ম্যাকগার্ক। সেই রেকর্ড ভাঙার পথে ৪ চারের সঙ্গে ১৪টি ছক্কা মেরে মাত্র ২৮ বলে তিন অঙ্কে পৌঁছান সূর্যবংশী।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫০ রানের লক্ষ্যে ১১ ওভারে ভারত ‘এ’ দলের সংগ্রহ ২ উইকেটে ২৩০ রান। মাত্র ৫০ বলে ৭ চার ও ২৬ ছক্কায় ১৯২ রানে অপরাজিত সূর্যবংশী।

লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। ২৩টি ছক্কা নিয়ে বিশ্ব রেকর্ডটি অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডি’আরসি শর্টের দখলে। ভারতের হয়ে এক ইনিংস সর্বোচ্চ ছক্কা ছিল রোহিত শর্মার, ১৬টি।

.
আরও

.

আর্কাইভ ক্যালেণ্ডার

SuMoTuWeThFrSa

ফলো করুন bm-tv.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
এডভোকেট আকবর হোসেন
ঠিকানা
  • অনামিকা ৪/২, রোড নং- ১১, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২১৩, বাংলাদেশ।
  • [email protected]