শিরোনাম
সুনামগঞ্জসহ সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, বদলি-পদায়ন ১৪ কর্মকর্তার আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বিএনপি নেতা বহিষ্কার ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ করতে পারবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প মেহেরপুর সীমান্তে তিন মাসে ৫ কোটি ৭৯ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক ৫ লাখ কর্মী নেবে ইতালি, সুযোগ পেতে পারেন আপনিও ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়ায় ছাত্রদলের দুই পক্ষের রাতভর সংঘর্ষ বগুড়ায় একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে এত বিতর্ক কেন

কৌশল নাকি আদর্শ: ভারত-ইসরাইল সম্পর্কের নেপথ্যে কী

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কৌশল নাকি আদর্শ: ভারত-ইসরাইল সম্পর্কের নেপথ্যে কী

গাজায় যুদ্ধকে গণহত্যা হিসেবে নিন্দা করলেও ইসরাইলের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখার পক্ষে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের প্রতিরক্ষা স্বার্থে ইসরাইলের সঙ্গে শক্তিশালী সম্পর্ক প্রয়োজন এবং দেশটি থেকে উন্নত অস্ত্র কেনার বিষয়েও তিনি সমর্থন করেন।

বিশ্লেষকদের মতে, রাহুলের এ বক্তব্য ভারত-ইসরাইল সম্পর্কের গভীরতাই তুলে ধরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে এ সম্পর্ক দৃশ্যমান ও বিস্তৃত হলেও এর ভিত্তি তৈরি হয়েছে কয়েক দশক ধরে। ফলে সরকার পরিবর্তন হলেও সম্পর্কের ধারাবাহিকতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

নজরদারি ও প্রতিরক্ষা সহযোগিতা

অস্ত্রের পাশাপাশি নজরদারি প্রযুক্তি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও পুলিশি কৌশলেও ইসরাইলের ওপর ভারতের নির্ভরতা বেড়েছে। সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে নিজেদের নিয়ম শিথিল করে ইসরাইলের ফোন হ্যাকিং প্রযুক্তি কেনার অনুমতি দেওয়ার অভিযোগ তুলেছে ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন।

এর আগে ২০১৯ সালে ইসরাইলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতীয় সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের ফোনে নজরদারির অভিযোগ ওঠে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও কয়েকজন সাংবাদিকের ফোনে এর উপস্থিতি নিশ্চিত করে।

বিশ্লেষক আজাদ এশার মতে, গোয়েন্দা নজরদারি, সীমান্ত ব্যবস্থাপনা ও ভিন্নমত নিয়ন্ত্রণে ভারত দীর্ঘদিন ধরে ইসরাইলের পদ্ধতি অনুসরণ করছে।

অস্ত্র বাণিজ্যে ঘনিষ্ঠতা

২০১৪ সালের পর ভারত ইসরাইলের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতায় পরিণত হয়েছে। ইসরাইলের মোট অস্ত্র রপ্তানির প্রায় ৩৭ শতাংশ যায় ভারতে।

ভারতের আদানি গ্রুপ ২০১৬ সালে ইসরাইলের এলবিট সিস্টেমসের সঙ্গে যৌথভাবে হায়দরাবাদে ড্রোন তৈরির কারখানা স্থাপন করে। এ ছাড়া ইসরাইলি প্রতিষ্ঠানের সঙ্গে মেশিনগানের যন্ত্রাংশ উৎপাদন এবং হাইফা বন্দর কেনার ক্ষেত্রেও যুক্ত হয়েছে আদানি গ্রুপ।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০২৫ সালের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ভারতীয় প্রতিষ্ঠানগুলো থেকে ইসরাইলে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের দুই হাজার ৫৯৬টি চালান পাঠানো হয়েছে। তালিকাভুক্ত নয়টি প্রতিষ্ঠানের তিনটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন।

কেন ইসরাইলের ওপর নির্ভরতা

বিশ্লেষকদের মতে, ইসরাইলের অস্ত্র কেনার ক্ষেত্রে ভারতের প্রধান সুবিধা হলো তুলনামূলক কম শর্ত ও প্রযুক্তি সহযোগিতা। পশ্চিমা দেশগুলো অস্ত্র ব্যবহারে নানা বিধিনিষেধ আরোপ করলেও ইসরাইল অনেক ক্ষেত্রে নমনীয়।

১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সময় পশ্চিমা দেশগুলো অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞা দিলেও ইসরাইল ভারতকে গোলাবারুদ ও যন্ত্রাংশ সরবরাহ অব্যাহত রাখে। পাশাপাশি রাশিয়ার তৈরি সামরিক সরঞ্জামের সঙ্গে ইসরাইলি প্রযুক্তির সমন্বয়ও ভারতের জন্য গুরুত্বপূর্ণ।

ভারত এখন শুধু অস্ত্র কেনার পরিবর্তে দেশে উৎপাদন ও প্রযুক্তি স্থানান্তরে গুরুত্ব দিচ্ছে। ইসরাইল এ ক্ষেত্রেও সহযোগিতা করছে।

আদর্শিক সম্পর্ক, নাকি জাতীয় স্বার্থ

বিশ্লেষকদের মধ্যে ভারত-ইসরাইল সম্পর্কের পেছনে আদর্শিক প্রভাব নিয়ে মতভেদ রয়েছে। আজাদ এশার মতে, হিন্দুত্ববাদ ও জায়নবাদের মধ্যে আদর্শিক সাদৃশ্য এ সম্পর্ককে শক্তিশালী করেছে।

তবে অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের গবেষক কবির তানেজার মতে, সম্পর্কটি মূলত কৌশলগত ও বাণিজ্যিক স্বার্থনির্ভর। ভারতের নিরাপত্তার প্রয়োজন মেটাতে যে দেশ সহযোগিতা করবে, ভারত তার সঙ্গেই কাজ করবে।

মোদির আগেও ছিল সম্পর্ক

ভারত ১৯৫০ সালে ইসরাইলকে স্বীকৃতি দিলেও পূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে ১৯৯২ সালে, কংগ্রেস সরকারের আমলে। এর আগে ১৯৬২, ১৯৬৫ ও ১৯৭১ সালের যুদ্ধে ইসরাইল গোপনে ভারতকে অস্ত্র সরবরাহ করেছিল।

.
আরও

.

আর্কাইভ ক্যালেণ্ডার

SuMoTuWeThFrSa

ফলো করুন bm-tv.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
এডভোকেট আকবর হোসেন
ঠিকানা
  • অনামিকা ৪/২, রোড নং- ১১, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২১৩, বাংলাদেশ।
  • [email protected]